মাধবীলতা দাঁড়িয়ে আছে পার্কসার্কাসের মোড়ে যেখানে ছয়টি বড় রাস্তা এসে একজায়গায় মিশেছে।
এটা শহরের ব্যস্ততম অঞ্চলগুলোর মধ্যে একটি। বিকেলের রোদ কিছুটা নরম হয়েছে; যানবাহনের ভিড় আর মানুষজনের চলাচল বাড়ছে। তারই মধ্যে মাধবীলতার চোখেমুখে ফুটে উঠেছে এক অসহায় বিপন্নতা।
মাধবীলতার বয়স হতে পারে আঠেরো থেকে আঠাশ, কিংবা আটান্ন। সে ছাত্রী, গৃহবধূ বা কর্মজীবী—তা আমাদের জানা নেই। শুধু এটুকুই জানা, তার এখন সাহায্য দরকার।
এই মুহূর্তে মাধবীলতার বাথরুমে যাওয়ার প্রবল প্রয়োজন অনুভব হচ্ছে।
প্রতিটি মুহূর্ত এখন মূল্যবান, কিন্তু সে জানে না এই ছয়টি রাস্তার কোন পথে গেলে কাছাকাছি একটি পরিষ্কার টয়লেট পাওয়া যাবে।
মাধবীলতা, শুনতে পাচ্ছ? তোমার কাছে কি মোবাইল ফোন আছে? থাকলে আর চিন্তার কিছু নেই। "পিঙ্ক টয়লেট" অ্যাপটি খুলে ফেলো।
সঙ্গে সঙ্গে তুমি জেনে যাবে তোমার আশেপাশে কোথায় কোথায় টয়লেট আছে।
আমরা তোমার পাশে আছি—শুধুমাত্র তোমারই জন্য।